কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের ধারাবাহিকতায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) বর্ষায় কর্মহীন হয়ে পড়া সীমান্তবর্তী ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
সোমবার (১৩ জুলাই) সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার প্রাগপুর পুরাতন বিজিবি ক্যাম্প প্রাঙ্গণে আয়োজিত এক সুশৃঙ্খল অনুষ্ঠানে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি, এসইউপি, পিএসসি, জি। তিনি উপকারভোগী পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্য, শিক্ষক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্র জানায়, চলমান বর্ষা মৌসুমে টানা বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে সীমান্তবর্তী অঞ্চলের বহু দিনমজুর, কৃষিশ্রমিক ও নিম্নআয়ের মানুষ কর্মসংস্থানের সংকটে পড়েছেন। এতে অনেক পরিবার খাদ্যসংকটের মুখোমুখি হয়েছে। এমন পরিস্থিতিতে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক দায়িত্ববোধ থেকে বিজিবি এই খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিজিবির এ সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, সীমান্তবর্তী জনগণের কল্যাণে এ ধরনের মানবিক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকলে অসহায় মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।
বিজিবি জানায়, সীমান্ত পাহারা, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দুর্যোগকালীন ত্রাণ বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাহিনীটি দীর্ঘদিন ধরে জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে দায়িত্ব পালন করে আসছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের জীবনমান উন্নয়ন এবং মানবিক কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |