| বঙ্গাব্দ
ad728
ad728

কুর্শা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাদ্দাম হোসেনের গণসংযোগ, জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 25-08-2026 ইং
  • 289 বার পঠিত
কুর্শা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাদ্দাম হোসেনের গণসংযোগ, জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা
ছবির ক্যাপশন: কুর্শা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাদ্দাম হোসেন

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

আসন্ন ১০ নম্বর কুর্শা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মাঠে সরব হয়েছেন জনগণের বন্ধু, রেমিট্যান্স যোদ্ধা ও সমাজসেবক মোঃ সাদ্দাম হোসেন। দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড, মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় এবং এলাকার উন্নয়ন ভাবনা নিয়ে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় মোঃ সাদ্দাম হোসেন বলেন, কুর্শা ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সহযোগিতাই তাঁর পথচলার মূল শক্তি। তিনি নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন, নাগরিকসেবা সহজীকরণ, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট ও সামাজিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চান।

তিনি আরও বলেন, “আমি মানুষের পাশে থাকতে চাই। প্রবাসজীবনে অর্জিত অভিজ্ঞতা ও সামর্থ্যকে কাজে লাগিয়ে নিজের ইউনিয়নের মানুষের কল্যাণে কিছু করতে চাই। দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে কুর্শা ইউনিয়নকে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।”

সাদ্দাম হোসেনের সমর্থকদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছেন। এ কারণে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাঁর প্রতি স্থানীয়দের আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।

নির্বাচনকে সামনে রেখে তিনি ১০ নম্বর কুর্শা ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন। একই সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ প্রত্যাশা করেছেন তিনি। ১০ নম্বর কুর্শা ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম