মেহেরপুর প্রতিনিধি : হীরক খান
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালীতে উৎসবমুখর পরিবেশে ‘মোনাখালী মধ্যপাড়া যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের মধ্যে দেখা দেয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
সোমবার (২৪ আগস্ট) মোনাখালী মধ্যপাড়া যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলার উদ্বোধন করেন মুজিবনগর উপজেলা যুবদলের সদস্য সচিব এবং আসন্ন মোনাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. আনোয়ারুল ইসলাম মোল্লা।
খেলা উদ্বোধনকালে তিনি বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে যুবসমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে মাদক, অনলাইন জুয়া, ইভটিজিংসহ নানা সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে হলে তাদের শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। নিয়মিত ক্রীড়া আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে ছাত্র ও যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে তরুণদেরই সচেতনতার অগ্রদূত হিসেবে এগিয়ে আসতে হবে।
ফুটবল মাঠের লড়াই শুধু জয়-পরাজয়ের হিসাব নয়—এটি তরুণদের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সৌহার্দ্য ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলার অন্যতম মাধ্যম বলেও উল্লেখ করেন তিনি।
সেমিফাইনাল খেলার উদ্বোধনের পাশাপাশি মো. আনোয়ারুল ইসলাম মোল্লা আসন্ন মোনাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে গণসংযোগ করেন। এ সময় তিনি এলাকার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
স্থানীয়রা বলেন, মোনাখালী মধ্যপাড়া যুব সংঘের এমন ক্রীড়া আয়োজন তরুণদের মাঠমুখী করার পাশাপাশি এলাকায় সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখছে। তারা নিয়মিতভাবে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |