| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক ৩

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 21-08-2026 ইং
  • 145 বার পঠিত
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক ৩
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক ৩

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (২১ আগস্ট) কুষ্টিয়া সদর থানাধীন লাহিনী বটতলা, মিলপাড়াসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে মোট ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। অভিযানে দুটি মোবাইল কোর্ট মামলা এবং একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়ার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিফাত। এ ঘটনায় মোবাইল কোর্ট মামলায় আটক দুজন হলেন—কুষ্টিয়া সদর থানার মিলপাড়া এলাকার মৃত গফুর শেখের ছেলে মো. বাবু শেখ (৪০) এবং লাহিনী বটতলা এলাকার আশরাফ আলীর ছেলে শহিদুল ইসলাম শুভ (৩০)।

অন্যদিকে নিয়মিত মামলায় লাহিনী বটতলা পশ্চিমপাড়া এলাকার আব্দুস সাওয়ারের ছেলে মো. সোহান শেখ (২৩)-কে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় কুষ্টিয়া সদর থানায় ২১ আগস্ট ২০২৬ তারিখে নিয়মিত মামলা নং-২৬ দায়ের করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিদর্শক মো. ইকবাল হোসেন প্রসিকিউশন দাখিল করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্টরা মনে করছেন, মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক তৎপরতা কুষ্টিয়ার জনপদে মাদক কারবার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম