| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজা-ট্যাপেন্টাডলসহ ৩ কারবারি আটক

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 20-08-2026 ইং
  • 47 বার পঠিত
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজা-ট্যাপেন্টাডলসহ ৩ কারবারি আটক
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজা-ট্যাপেন্টাডলসহ ৩ কারবারি আটক

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং অপর দুজনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) কুষ্টিয়া জেলার ইবি থানাধীন ঝাউদিয়া মাজপাড়া এবং কুমারখালী থানার শিলাইদাহ মাজগ্রামসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়া।

অভিযান সূত্রে জানা যায়, ইবি থানার ঝাউদিয়া মাজপাড়া এলাকা থেকে মো. বিপ্লব হোসেন (২৫) নামে এক যুবককে আটক করা হয়। তিনি ওই এলাকার মো. জিয়ারত হোসেনের ছেলে। তার কাছ থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিদর্শক মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে ইবি থানায় সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়ের করেন।

অন্যদিকে কুমারখালীর শিলাইদাহ মাজগ্রাম এলাকায় অভিযান চালিয়ে মো. ইমরান (২৫) ও মো. চান্দু শেখ (২৮) নামে আরও দুজনকে আটক করা হয়। ইমরান শিলাইদাহ মাজপাড়া এলাকার মো. জয়নাল গোন্ডার ছেলে এবং চান্দু শেখ শিলাইদাহ এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিফাতের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা প্রসিকিউশনের ভিত্তিতে আটক দুজনকে সাজা প্রদান করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারি ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টরা বলছেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা জরুরি। কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার হলে মাদকের বিস্তার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম