| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত অন্তত ৩০ জন, এলাকায় থমথমে পরিস্থিতি

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 18-04-2026 ইং
  • 22259 বার পঠিত
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত অন্তত ৩০ জন, এলাকায় থমথমে পরিস্থিতি
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত অন্তত ৩০ জন, এলাকায় থমথমে পরিস্থিতি

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ এপ্রিল) ভোর থেকে শুরু হওয়া এ সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর পুরো এলাকায় ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা ও আতঙ্ক।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধের জের ধরেই এ সংঘর্ষের সূত্রপাত। শুক্রবার রাত থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরদিন ভোরে তা তীব্র আকার ধারণ করে এবং উজানগ্রাম, গজনবীপুর, খয়েরপুর ও বাখইলসহ একাধিক গ্রামের হাজারো মানুষ এতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থানে গেলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

সংঘর্ষে মন্ডল গ্রুপের সদস্য একলাস মন্ডল (৩৭), শরিফুল ও চয়নসহ কয়েকজন গুরুতর আহত হন। অপরদিকে জামাতপন্থী হিসেবে পরিচিত হায়দার আলী মাস্টার, হিছাব, জাবের ও জহুরুল ইসলামসহ আরও অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া বেশ কয়েকজন কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন।

সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, গ্রামবাসীরা আশঙ্কা প্রকাশ করে বলেন, দীর্ঘদিনের এই বিরোধ দ্রুত সমাধান না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের সহিংসতা ঘটতে পারে। তারা শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম