| বঙ্গাব্দ
ad728
ad728

বিদায়ী সংবর্ধনা ও ভালোবাসায় সিক্ত হয়ে কুষ্টিয়া ছাড়লেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 19-08-2026 ইং
  • 90 বার পঠিত
বিদায়ী সংবর্ধনা ও ভালোবাসায় সিক্ত হয়ে কুষ্টিয়া ছাড়লেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন
ছবির ক্যাপশন: বিদায়ী সংবর্ধনা ও ভালোবাসায় সিক্ত হয়ে কুষ্টিয়া ছাড়লেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

সহকর্মীদের ভালোবাসা, শ্রদ্ধা ও আবেগঘন স্মৃতিচারণে বিদায় নিলেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি কুষ্টিয়া থেকে নতুন কর্মস্থলের উদ্দেশে বিদায় নেন।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টায় জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে পুলিশ অফিস সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফরা উপস্থিত ছিলেন।

বিদায়ী পুলিশ সুপারকে ঘিরে অনুষ্ঠানে তৈরি হয় আবেগঘন পরিবেশ। জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা তাঁর সঙ্গে কর্মকালীন নানা অভিজ্ঞতা ও স্মৃতি তুলে ধরেন। একই সঙ্গে তাঁর নেতৃত্ব, দায়িত্বশীলতা ও ভালো কাজের বিভিন্ন দিক স্মরণ করে তাঁকে শুভেচ্ছা ও বিদায়ী ভালোবাসা জানান সহকর্মীরা। তাঁরা তাঁর পারিবারিক জীবনের সুখ-শান্তি এবং ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।

বিদায়ী বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন কুষ্টিয়ায় কর্মকালীন বিভিন্ন অভিজ্ঞতার কথা স্মরণ করেন। তিনি জেলা পুলিশের সদস্যদের উদ্দেশে দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও মানবিকতার সমন্বয় ঘটানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনগণের আস্থা অর্জন করে আইনশৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), কুষ্টিয়া; জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১ (ডিএসবি), কুষ্টিয়া; জেলা গোয়েন্দা শাখার ওসি, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই পুলিশ লাইন্স, পুলিশ পরিদর্শক (শহর ও যান), আরও (১) কুষ্টিয়াসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।

কর্মজীবনের দায়িত্ব পালনের পাশাপাশি সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, পেশাগত শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে দায়িত্ব পালনের স্মৃতি রেখে গেলেন বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন। তাঁর বিদায়ে জেলা পুলিশের সদস্যদের কণ্ঠে ছিল শুভকামনা, আর চোখেমুখে ছিল প্রিয় সহকর্মীকে হারানোর আবেগ।

বিদায়ের ক্ষণে যেন একটাই প্রত্যাশা—নতুন কর্মস্থলেও তাঁর কর্মদক্ষতা, সততা ও নেতৃত্বের দীপ্তি আরও বিস্তৃত হোক; সাফল্য ও সম্মানের সঙ্গে এগিয়ে যাক তাঁর আগামী দিনের পথচলা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম