| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ার ঝাউদিয়ায় ঐতিহ্যবাহী ঝাপান খেলা অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 14-09-2025 ইং
  • 182493 বার পঠিত
কুষ্টিয়ার ঝাউদিয়ায় ঐতিহ্যবাহী ঝাপান খেলা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: কুষ্টিয়ার ঝাউদিয়ায় ঐতিহ্যবাহী ঝাপান খেলা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের বিলপাড় এলাকায় গ্রামীণ ঐতিহ্যবাহী ঝাপান খেলা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ প্রায় এক যুগ পর আয়োজিত এ খেলাকে ঘিরে শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। খেলা দেখতে হাজারো মানুষ ভিড় জমায় মাঠে।আয়োজকদের তথ্যমতে, এবারের প্রতিযোগিতায় মোট ১৫ জন সাপুড়ে অংশ নেন। তারা বিষধর গোখরা সহ বিভিন্ন প্রজাতির শতাধিক সাপ নিয়ে নানা কৌশল প্রদর্শন করেন। কাঠের বাক্স বা মাটির হাঁড়ি থেকে বের হয়ে ফণা তোলা সাপ দীর্ঘক্ষণ দর্শকদের মুগ্ধ করে রাখে। ঢাক-ঢোল ও করতালির সঙ্গে তাল মিলিয়ে সাপুড়েরা কেরামতি দেখালে উপস্থিত দর্শকরা উল্লাসে ফেটে পড়েন। স্থানীয় প্রবীণ তুফা খা বলেন, “এমন ঐতিহ্যবাহী খেলা না দেখলে বোঝা যাবে না গ্রামের সংস্কৃতি কতটা সমৃদ্ধ। খেলাকে ঘিরে এখানে উৎসবের আবহ তৈরি হয়। আয়োজক কমিটির অন্যতম সদস্য শাহারিয়া ইমন রুবেল জানান, “গ্রামীন ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। কালের বিবর্তনে অনেক লোকাচার হারিয়ে গেলেও ঝাপান খেলা এখনো সমান জনপ্রিয়তা ধরে রেখেছে। খেলা শেষে বিজয়ী সাপুড়েদের হাতে বড় খাসি, ছোট খাসি ও রাজহাঁস পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়। পুরো অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও ঐতিহ্যবাহী আবহে ভরপুর।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম