মেহেরপুর প্রতিনিধি: হিরক খান
এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার ৩ নম্বর বাগোয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং মুজিবনগর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম মোল্লা।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের এই অর্জন জীবনের গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। এ সাফল্যকে ভবিষ্যতের বৃহত্তর অর্জনের ভিত্তি হিসেবে কাজে লাগিয়ে সততা, নিষ্ঠা, মানবিকতা ও দেশপ্রেমকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে।
মোহাম্মদ সিরাজুল ইসলাম মোল্লা বলেন, একটি পরীক্ষায় ভালো ফলাফল শিক্ষার্থীদের সামনে উচ্চশিক্ষা ও স্বপ্নপূরণের নতুন দ্বার উন্মোচন করে। তবে জীবনের প্রকৃত সাফল্য শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়; জ্ঞান, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধের সমন্বয়ে একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাই সবচেয়ে বড় অর্জন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নতুন প্রজন্মই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাই শিক্ষাজীবনের প্রতিটি ধাপে জ্ঞানার্জনের পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে নিজেদের সমৃদ্ধ করতে হবে। নিজেদের মেধা ও যোগ্যতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর মানসিকতা গড়ে তুলতে হবে।
প্রত্যাশিত ফলাফল অর্জন করতে না পারা শিক্ষার্থীদেরও হতাশ না হওয়ার আহ্বান জানান তিনি। তাঁর ভাষায়, একটি পরীক্ষার ফলাফল কখনোই জীবনের চূড়ান্ত সাফল্য কিংবা ব্যর্থতার মাপকাঠি হতে পারে না। সাময়িক ব্যর্থতাকে শক্তিতে পরিণত করে ধৈর্য, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের সঙ্গে নতুন উদ্যমে এগিয়ে গেলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব।
তিনি বলেন, “যারা কৃতকার্য হয়েছে, তাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর যারা প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের বলব—হতাশ হওয়ার কিছু নেই। সামনে এগিয়ে যাওয়ার পথ এখনও অনেক দীর্ঘ। আত্মবিশ্বাস ও পরিশ্রমকে সঙ্গী করে এগিয়ে গেলে সাফল্য অবশ্যই আসবে।”
অভিনন্দন বার্তায় তিনি উত্তীর্ণ সব শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও সুন্দর আগামী কামনা করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের আলোয় পরিবার, সমাজ ও প্রিয় মাতৃভূমি আলোকিত হোক—এ প্রত্যাশাও ব্যক্ত করেন মোহাম্মদ সিরাজুল ইসলাম মোল্লা।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |