কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহযোগী সংগঠন জাতীয়তাবাদী পেশাজীবী দলের নবনির্বাচিত সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।
শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া জেলা বিএনপির পার্টি কার্যালয়ে আয়োজিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জাতীয়তাবাদী পেশাজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের নেতাকর্মীরা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী পেশাজীবী দলের সভাপতি শহিদুল ইসলাম শহিদ, সিনিয়র সহ-সভাপতি পারভেজ মাজমাদার ও সাধারণ সম্পাদক নিলুফা আকতার জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে ফুলেল শুভেচ্ছা জানান। একই সঙ্গে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারও পেশাজীবী দলের নবনির্বাচিত নেতৃত্বকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার জাতীয়তাবাদী পেশাজীবী দলের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তিনি বলেন, পেশাজীবীদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিত ভূমিকা গণতান্ত্রিক আন্দোলনকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এ সময় জাতীয়তাবাদী পেশাজীবী দলের সভাপতি শহিদুল ইসলাম শহিদ ও সাধারণ সম্পাদক নিলুফা আকতারও সংক্ষিপ্ত বক্তব্য দেন। তারা সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন এবং জেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানটি সার্বিকভাবে সহযোগিতা করেন জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক সম্পাদক খন্দকার সোহেল ইসলাম। পরে সংগঠনের উত্তরোত্তর সাফল্য, ঐক্য ও সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |