কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ ডিসেম্বর ২০২৫) বিকেল ৩টায় হাতিয়ানারার এলাকায় ৯ নং ঝাউদিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ। তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে প্রেরণা নিয়ে বিএনপি দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতির প্রেরণা, তার দ্রুত আরোগ্য আজ জাতির দাবি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ জাকির হোসেন সরকার, সদস্য সচিব, কুষ্টিয়া জেলা বিএনপি এবং বিএনপি মনোনীত কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী। তিনি বলেন, “গণতান্ত্রিক আন্দোলনের প্রতিটি ধাপে বেগম খালেদা জিয়ার অবদান স্মরণীয়। বিএনপি জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও সমঅধিকার প্রতিষ্ঠায় অবিচল থাকবে।সভাপতিত্ব করেন ডাঃ মোঃ সাদ আহমেদ, সভাপতি, ৯ নং ঝাউদিয়া ইউনিয়ন বিএনপি। তিনি বলেন, জনগণের ভালোবাসায় দেশনেত্রী খালেদা জিয়া একটি শক্তিশালী প্রতিরোধের প্রতীক। তার রোগমুক্তির জন্য সবাইকে আন্তরিকভাবে দোয়া করতে হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক, ৯ নং ঝাউদিয়া ইউনিয়ন বিএনপি। সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ সহিদুজ্জামান শিপন, সাবেক সাধারণ সম্পাদক, কুষ্টিয়া সদর উপজেলা যুবদল।বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ “শহীদ জিয়া অমর হোক”— এই স্লোগানে ঝাউদিয়ার রাজনৈতিক পরিমণ্ডলে নতুন উদ্দীপনা সৃষ্টির আহ্বান জানান। অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। দোয়া শেষে উপস্থিত নেতৃবৃন্দ দেশনেত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করেন। সার্বিক আয়োজনে ৯নং ঝাউদিয়া ইউনিয়ন বিএনপি।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |