দৌলতপুর প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়ানে সম্প্রতি আওয়ামী লীগ নেতা নূর ইসলাম কর্তৃক প্রচারিত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মোঃ জহুরুল করিম বিশ্বাস।
সোমবার (১ মে ) বিকেলে পিয়ারপুর ইউনিয়নের একটি নির্ধারিত স্থানে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করেন, একটি কুচক্রী মহল ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তার বিরুদ্ধে অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে এলাকার উন্নয়নমূলক কাজে নিয়োজিত রয়েছি। আমার সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করতেই এ ধরনের মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং প্রকৃত সত্য উদঘাটনের দাবি করেন। তারা বলেন, সমাজে বিভ্রান্তি ছড়াতে এ ধরনের মিথ্যা সংবাদ কখনোই কাম্য নয় এবং এ বিষয়ে যথাযথ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত।
মোঃ জহুরুল করিম বিশ্বাস প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে তা ভবিষ্যতে আরও বড় ধরনের সামাজিক অস্থিরতার জন্ম দিতে পারে। তিনি সকলকে গুজবে কান না দিয়ে সত্য যাচাই করে মতামত প্রদানের আহ্বান জানান।
সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি পুনরায় জোর দিয়ে বলেন, তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং তিনি এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সচেতন মহল সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |