কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
দি কুষ্টিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভা ২০২৫ উৎসবমুখর ও জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় কুষ্টিয়া চেম্বার ভবনের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চেম্বারের সভাপতি হাজী আবু জাফর মোল্লা, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, পরিচালনা পর্ষদের সদস্য, শহরের ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় ব্যবসায়ীদের নানা সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা হয়। সভাপতি হাজী আবু জাফর মোল্লা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, “আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে কুষ্টিয়ার ব্যবসা-বাণিজ্যের আরও উন্নয়ন সম্ভব। চেম্বার শুধু ব্যবসার সংগঠন নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীকও।”
অনুষ্ঠানে এক উজ্জ্বল উদাহরণ দেখা যায় ধর্মীয় সম্প্রীতির। হিন্দু ও মুসলিম ব্যবসায়ী সদস্যরা একত্রে মিলেমিশে আনন্দঘন পরিবেশে বার্ষিক সাধারণ সভা উদযাপন করেন। একে অপরের সঙ্গে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে তারা মেতে ওঠেন।
সভাস্থলজুড়ে ছিল উৎসবের আমেজ—শুভেচ্ছা বিনিময়, রাফেল ড্র অনুষ্ঠিত , এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সবাই বলছিলেন, “এই মিলনমেলা প্রমাণ করে—এদেশে হিন্দু-মুসলিম একসাথে মিলেমিশে শান্তিতে বসবাস করে। তারই এক জীবন্ত দৃষ্টান্ত আজকের এ অনুষ্ঠান।”
সবার অংশগ্রহণে সম্প্রীতির অনন্য বার্তা ছড়িয়ে দিয়ে শেষ হয় দি কুষ্টিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের এ বছরের বার্ষিক সাধারণ সভা।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |