| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ার বটতৈল ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা শেখ সাইফ ওবায়দুল্লাহ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 26-05-2026 ইং
  • 12241 বার পঠিত
কুষ্টিয়ার বটতৈল ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা শেখ সাইফ ওবায়দুল্লাহ
ছবির ক্যাপশন: কুষ্টিয়ার বটতৈল ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা শেখ সাইফ ওবায়দুল্লাহ

কুষ্টিয়া প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুষ্টিয়ার ৪ নং বটতৈল ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, জনদরদী যুবনেতা ও সমাজসেবক মাওলানা শেখ সাইফ ওবায়দুল্লাহ। তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে “ঈদ মোবারক” জানান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা ত্যাগ, কোরবানি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহিমান্বিত শিক্ষা নিয়ে আমাদের মাঝে আসে। এই পবিত্র উৎসব আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে।

তিনি আরও বলেন, ইসলামি শরিয়াহকে প্রাধান্য দিয়ে একটি আধুনিক, উন্নত ও আদর্শ ইউনিয়ন গড়ে তোলাই তার লক্ষ্য। জনগণের সার্বিক কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করতে তিনি নিরলসভাবে কাজ করতে চান।

মাওলানা শেখ সাইফ ওবায়দুল্লাহ ইউনিয়নবাসীর দোয়া, মতামত ও সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যয়ে তিনি জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্যে তিনি সকলের সমর্থন প্রত্যাশা করেন।

পরিশেষে, তিনি আবারও বটতৈল ইউনিয়নবাসীসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।



ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম