কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ার কুমারখালীতে স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করেছে লোটাস হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। আধুনিক চিকিৎসা প্রযুক্তি, অভিজ্ঞ চিকিৎসক দল এবং রোগীবান্ধব পরিবেশের সমন্বয়ে প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই স্থানীয় জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছে।
এখানে চক্ষু, মেডিসিন, সার্জারি, হৃদরোগ, শিশু, গাইনি, অর্থোপেডিক, ডেন্টালসহ প্রায় সব ধরনের বিশেষায়িত চিকিৎসাসেবা এক ছাদের নিচে প্রদান করা হচ্ছে। বিশেষ করে চক্ষু চিকিৎসায় ফ্যাকো সার্জারি সুবিধা ও দক্ষ সার্জনের উপস্থিতি রোগীদের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে।
চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস প্রতি শুক্রবার নিয়মিত রোগী দেখছেন। পাশাপাশি চক্ষু বিভাগের অভিজ্ঞ চিকিৎসক ডাঃ এফ আই এম শফিক উল হক ও ডাঃ মুত্তাকিন মনির নির্ধারিত সময়ে সেবা প্রদান করছেন।
সার্জারি বিভাগের দায়িত্বে রয়েছেন বিশিষ্ট সার্জন ডাঃ মোঃ আমিরুল ইসলাম, যিনি দীর্ঘদিন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন করেছেন।
মেডিসিন ও বিশেষায়িত চিকিৎসা সেবায় রয়েছেন একঝাঁক দক্ষ চিকিৎসক—ডাঃ মোস্তাফিজুর রহমান (ফিজিক্যাল মেডিসিন), ডাঃ কাজী নাজমুল হক শাওন, ডাঃ সুজন মাহমুদ এবং ডাঃ আব্দুল্লাহ আল-মামুন। এছাড়া ডাঃ জান্নাতুল ফেরদৌস মা ও শিশু স্বাস্থ্যসহ বিভিন্ন রোগে সেবা প্রদান করছেন।
হৃদরোগ চিকিৎসায় ডাঃ মোঃ শাহিনুর রশিদ প্রতি শনিবার রোগী দেখছেন। শিশুস্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সেবা দিচ্ছেন ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান।
অর্থোপেডিক ও স্পাইন সার্জারিতে ডাঃ মোঃ রাকিবুল হাসান, গাইনি ও বন্ধ্যাত্ব চিকিৎসায় ডাঃ সুমনা আফরিন এবং নাক-কান-গলা রোগে ডাঃ মোঃ মাহবুবুল ইসলাম নিয়মিত সেবা প্রদান করছেন।
ডেন্টাল সেবায় রয়েছেন ডাঃ মোঃ আকিব জাবেদ ও ডাঃ মুন্নি ঘোষ, যারা আধুনিক পদ্ধতিতে মুখ ও দাঁতের চিকিৎসা নিশ্চিত করছেন।
প্রতিষ্ঠানটিতে প্রতিদিন নির্ধারিত সময়ে আউটডোর সেবা চালু রয়েছে এবং জরুরি চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়েছে। রোগীদের সুবিধার্থে সহজ সিরিয়াল ব্যবস্থা চালু রয়েছে—📞 ০১৭৮১-৫০০০৩২, ০১৭১১-২৬৬১৯৭
স্থানীয়দের প্রত্যাশা, উন্নত মানের চিকিৎসাসেবা ও আন্তরিক ব্যবহারের মাধ্যমে লোটাস হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |