| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় ‘তারুণ্যনির্ভর, উন্নত ও বৈষম্যহীন বাংলাদেশ’– শীর্ষক নারী সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 20-11-2025 ইং
  • 66031 বার পঠিত
কুষ্টিয়ায় ‘তারুণ্যনির্ভর, উন্নত ও বৈষম্যহীন বাংলাদেশ’– শীর্ষক নারী সমাবেশ অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় ‘তারুণ্যনির্ভর, উন্নত ও বৈষম্যহীন বাংলাদেশ’– শীর্ষক নারী সমাবেশ অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

নারীর ক্ষমতায়ন, সামাজিক বৈষম্যহ্রাস এবং উন্নত বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকা জোরদার করতে কুষ্টিয়া জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত হলো এক বিশেষ নারী সমাবেশ। বুধবার (১৯ নভেম্বর ২০২৫) কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের শামিমা মেম্বারের বাড়ির পাশের মাঠে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিভিন্ন শ্রেণি–পেশার কয়েক শতাধিক নারী অংশ নেন। বক্তারা বলেন, দেশের সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে তরুণ প্রজন্মের পাশাপাশি নারীদের অংশগ্রহণ অপরিহার্য। সমাজ থেকে বৈষম্য দূর করে এক সুশাসিত, প্রগতিশীল বাংলাদেশ গড়তে নারীদের শিক্ষার সুযোগ, দক্ষতা অর্জন এবং কর্মসংস্থানের পরিবেশ আরও প্রসারিত করতে হবে।

কুষ্টিয়া জেলা তথ্য অফিসের কর্মকর্তারা জানান, নারীদের সচেতনতা বৃদ্ধি, পরিবার–সমাজে নেতৃত্বের ভূমিকা ও সরকারি উন্নয়ন কার্যক্রম সম্পর্কে তাদের অবহিত করতেই এই সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, নারী নেত্রী, শিক্ষক এবং যুবনেতারা উপস্থিত ছিলেন। তারা নারীর অধিকার, সন্তানদের নিরাপদ ভবিষ্যৎ, সমাজ উন্নয়ন এবং ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার ক্ষেত্রে নারীদের সম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীদের মাঝে তথ্যবহুল বই, লিফলেট ও সচেতনতামূলক উপকরণ বিতরণ করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম