কুষ্টিয়া প্রতিনিধি:
এই অর্জনের পেছনে অনেক অজানা গল্প, পরিশ্রম আর ত্যাগ আছে। আজকের এই সম্মাননা তাকে সেই পথচলার কথা মনে করিয়ে দিল”—কথাগুলো বলছিলেন কুষ্টিয়ার জগতি ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মজিবর রহমান, যিনি ২০২৪-২০২৫ অর্থবছরে খুলনা বিভাগের শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে সম্মাননা অর্জন করেছেন।
ভূমি মন্ত্রণালয়ের এই সম্মাননা শুধু একজন ব্যক্তির সাফল্যের স্বীকৃতি নয়, বরং এটি সততা, নিষ্ঠা ও জনসেবার এক অনন্য দৃষ্টান্ত। দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন মজিবর রহমান। তাঁর কর্মদক্ষতা, সময়ানুবর্তিতা এবং জনগণের প্রতি আন্তরিকতা তাকে এনে দিয়েছে এই গৌরবময় স্বীকৃতি।
জগতি ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি সেবা কার্যক্রমে এনেছেন গতি ও স্বচ্ছতা। ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে তিনি গ্রহণ করেছেন আধুনিক ও জনবান্ধব উদ্যোগ। ফলে সেবা নিতে আসা মানুষ পেয়েছে দ্রুত সমাধান, কমেছে হয়রানি, বেড়েছে আস্থা।
স্থানীয়দের মতে, “মজিবর রহমান শুধু একজন কর্মকর্তা নন, তিনি আমাদের আপনজনের মতো। যে কোনো সমস্যায় তিনি ধৈর্য নিয়ে শুনেন এবং সমাধানের চেষ্টা করেন।” তাঁর এই মানবিক দৃষ্টিভঙ্গিই তাকে অন্যদের থেকে আলাদা করেছে।
সহকর্মীরাও তার কর্মনিষ্ঠা ও নেতৃত্বগুণের প্রশংসা করেছেন। তারা বলেন, কঠোর পরিশ্রম, সততা ও দায়িত্ববোধের কারণে তিনি আজ এই সম্মান অর্জন করেছেন, যা পুরো কুষ্টিয়া জেলার জন্য গর্বের।
এ বিষয়ে মজিবর রহমান আরও বলেন, “এই সম্মাননা আমার একার নয়। এটি আমার সহকর্মী, পরিবার এবং সেই সকল মানুষের, যারা সবসময় আমাকে অনুপ্রাণিত করেছেন। আমি ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করে যেতে চাই।”
উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয় প্রতিবছর দেশের বিভিন্ন অঞ্চলে দায়িত্ব পালনরত কর্মকর্তাদের মধ্য থেকে সেরা কর্মীদের নির্বাচন করে এ সম্মাননা প্রদান করে থাকে। এর মাধ্যমে সরকারি সেবার মানোন্নয়ন এবং কর্মকর্তাদের উৎসাহিত করাই মূল লক্ষ্য।
মজিবর রহমানের এই অর্জন নিঃসন্দেহে কুষ্টিয়ার জন্য এক গর্বের অধ্যায়, যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে সৎ ও নিষ্ঠাবান হয়ে দেশসেবায় আত্মনিয়োগ করতে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |