| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় ১০ দফা দাবিতে ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ ও বিক্ষোভ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 07-10-2026 ইং
  • 361 বার পঠিত
কুষ্টিয়ায় ১০ দফা দাবিতে ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ ও বিক্ষোভ
ছবির ক্যাপশন: ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার ও রেশনিং চালুর দাবি

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

শ্রমজীবী মানুষের জীবনমানের ক্রমাবনতির মধ্যে জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার ও রেশনিং ব্যবস্থা চালুসহ ১০ দফা দাবিতে কুষ্টিয়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ।

বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের কুষ্টিয়া জেলা কমিটির উদ্যোগে শহরের মজমপুর ট্রাফিক মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়ে বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিক নেতাকর্মীরা।

জেলা কমিটির সভাপতি শ্রমিকনেতা সোলায়মান পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক শাহজাহান কবির ও এনডিএফ কুষ্টিয়া জেলা সভাপতি মোকতারুল ইসলাম মুক্তি।

এ সময় আরও বক্তব্য দেন হোটেল, রেস্টুরেন্ট, মিষ্টি ও বেকারি শ্রমিক ইউনিয়ন বি-২১২৬-এর জেলা সভাপতি রমজান বিশ্বাস, মজমপুর শাখার সাধারণ সম্পাদক রবিন খাঁ, ট্রেড ইউনিয়ন সংঘ সদর উপজেলা কমিটির সভাপতি তোরাপ আলী ব্যাপারি, ফার্নিচার শ্রমিক সংঘের সদর উপজেলা কমিটির সভাপতি আমানত শেখসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

সমাবেশ পরিচালনা করেন ট্রেড ইউনিয়ন সংঘের জেলা যুগ্ম আহ্বায়ক শ্রমিকনেতা ইউসুফ আলী।

বক্তারা বলেন, শ্রমিকের শ্রমের বিনিময়ে দেশের অর্থনীতি সচল থাকলেও তাদের জীবনযাত্রার ব্যয় ক্রমেই বাড়ছে। অথচ মজুরি সেই অনুপাতে বাড়ছে না। ফলে শ্রমজীবী মানুষের জীবন হয়ে উঠছে আরও অনিশ্চিত ও দুর্বিষহ। শ্রমিকের ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিত না করে টেকসই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়।

তারা জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত, রেশনিং ব্যবস্থা চালু এবং বন্দর ও করিডোর ইজারা বাতিলসহ ট্রেড ইউনিয়ন সংঘ ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শ্রমিকদের অধিকার ও ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের রাজপথ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম