| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত শান্তি ও জননিরাপত্তা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের অঙ্গীকার

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 11-01-2026 ইং
  • 18017 বার পঠিত
কুষ্টিয়ায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত শান্তি ও জননিরাপত্তা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের অঙ্গীকার
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত শান্তি ও জননিরাপত্তা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের অঙ্গীকার

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

শান্তি, নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষায় সম্মিলিত উদ্যোগ জোরদারের প্রত্যয়ে কুষ্টিয়ায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ভূমিকার ওপর সভায় বিশেষ গুরুত্বারোপ করা হয়।

রবিবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, অপরাধ প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনা, মাদক ও চোরাচালান দমনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন,“আইন-শৃঙ্খলা শুধু প্রশাসনের একক দায়িত্ব নয়। এটি একটি সমন্বিত প্রয়াস। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষের সম্মিলিত সচেতনতার মাধ্যমেই একটি নিরাপদ ও শান্তিপূর্ণ কুষ্টিয়া গড়ে তোলা সম্ভব।”তিনি অপরাধ প্রতিরোধে নাগরিকদের সহযোগিতা, তথ্যভিত্তিক অংশগ্রহণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।

সভায় কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) জেলার চলমান অপরাধ পরিস্থিতি, সাম্প্রতিক অভিযানের অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, চুরি-ছিনতাই, মাদক সংশ্লিষ্ট অপরাধ দমন এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন আরও তৎপর থাকবে। এ বিষয়ে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

এছাড়া সভায় বাজার ব্যবস্থাপনা, ভোক্তা অধিকার সংরক্ষণ, যানজট নিরসন এবং আসন্ন বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নিরাপত্তা প্রস্তুতির বিষয়েও আলোচনা হয়। অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে সমস্যা সমাধানে বাস্তবসম্মত ও কার্যকর প্রস্তাবনা প্রদান করেন।

সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ বিভাগের প্রতিনিধিগণ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্যে জানানো হয়, নিয়মিত নজরদারি, দ্রুত সাড়া প্রদান এবং জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থাপনার মাধ্যমে কুষ্টিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে। পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতার দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয়

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম