| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে গোলটেবিল বৈঠক

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 22-12-2025 ইং
  • 45403 বার পঠিত
কুষ্টিয়ায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে গোলটেবিল বৈঠক
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে গোলটেবিল বৈঠক

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

তওহীদভিত্তিক ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের নৈতিক দায়িত্ব, ভূমিকা ও করণীয় নির্ধারণের লক্ষ্যে কুষ্টিয়ার ভেড়ামারায় অনুষ্ঠিত হয়েছে এক তাৎপর্যপূর্ণ গোলটেবিল বৈঠক। সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় হেযবুত তওহীদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই বৈঠকে চিন্তাবিদ, গণমাধ্যমকর্মী ও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

“তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভূমিকা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান আলোচক হিসেবে মূল বক্তব্য উপস্থাপন করেন হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা বিভাগীয় সভাপতি মো. তানভীর আহমেদ।

মূল বক্তব্যে ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, ইতিহাসের পর্যালোচনায় স্পষ্ট—মানবসৃষ্ট কোনো মতবাদ বা রাষ্ট্রব্যবস্থা আজ পর্যন্ত পৃথিবীতে প্রকৃত শান্তি, নিরাপত্তা ও ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি। বরং এসব ব্যবস্থার ফলে বিশ্বজুড়ে বিভেদ, সাম্প্রদায়িকতা ও ভয়াবহ বৈষম্য আরও গভীর হয়েছে। বর্তমান বিশ্ব এক গভীর নৈতিক ও অস্তিত্ব সংকটে নিমজ্জিত উল্লেখ করে তিনি বলেন, এই সংকট থেকে মুক্তির একমাত্র পথ হলো স্রষ্টার সার্বভৌমত্বের ভিত্তিতে একটি তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা।

তিনি আরও বলেন, তওহীদভিত্তিক রাষ্ট্র কোনো মধ্যযুগীয় বা পশ্চাৎপদ ধারণা নয়; বরং এটি একটি আধুনিক, মানবিক ও প্রগতিশীল রাষ্ট্রব্যবস্থা। এ ব্যবস্থায় ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিক সমান অধিকার ভোগ করবে এবং ধর্মব্যবসা, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার কোনো স্থান থাকবে না।

প্রস্তাবিত রাষ্ট্রব্যবস্থায় গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তওহীদভিত্তিক রাষ্ট্রে গণমাধ্যম হবে সমাজের প্রকৃত দর্পণ। সংবাদকর্মীরা পূর্ণ স্বাধীনতা ভোগ করবেন, তবে সেই স্বাধীনতা হবে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতায় সমৃদ্ধ। গুজব পরিহার, তথ্য যাচাই এবং সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়াই হবে গণমাধ্যমের মূল আদর্শ। কাউকে ব্যক্তিগতভাবে হেয় না করে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে গণমাধ্যমকে।

সভাপতির বক্তব্যে মো. তানভীর আহমেদ বলেন, নৈতিকতা, ইনসাফ ও মানবিকতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার ধারণা যদি গণমাধ্যমের মাধ্যমে মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়া যায়, তবে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। তিনি বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গণমাধ্যমকে দায়িত্বশীল ও সাহসী ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দৈনিক দেশেরপত্রের সম্পাদক রুফায়দাহ পন্নী, হেযবুত তওহীদের কুষ্টিয়া আঞ্চলিক আমির মো. জসেব উদ্দিন, বিভাগীয় গণমাধ্যম সম্পাদক জাহিদ মাহমুদ, কুষ্টিয়া জেলা আমির মো. আক্কাস আলী, ভেড়ামারা থানা সভাপতি মিজানুর রহমান মজনু প্রমুখ।

মূল প্রবন্ধ উপস্থাপনের পর অনুষ্ঠিত মুক্ত আলোচনায় কুষ্টিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। তারা প্রস্তাবিত রাষ্ট্রব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন, যুক্তিনির্ভর মতামত ও সুচিন্তিত পরামর্শ তুলে ধরেন।

গোলটেবিল বৈঠকটি প্রাণবন্ত আলোচনা, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও বুদ্ধিবৃত্তিক মতবিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের আলোচনা ভবিষ্যতেও অব্যাহত থাকলে তওহীদভিত্তিক রাষ্ট্রচিন্তা ও গণমাধ্যমের দায়িত্ব সম্পর্কে সমাজে আরও সুস্পষ্ট ও ইতিবাচক ধারণা গড়ে উঠবে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম