কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে জাতীয়তাবাদী যুবদল, কুষ্টিয়া শহর যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন কুষ্টিয়া শহর যুবদলের ৩ নং ওয়ার্ড বিএনপি'র আহ্বায়ক কামরুজ্জামান কামু। এতে যুবদলের নেতাকর্মীরা জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে অংশগ্রহণ করেন। র্যালিকালে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানানো হয় এবং শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
কামরুজ্জামান কামু বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের সবচেয়ে বড় অর্জন। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা রক্ষায় যুবসমাজকে দেশপ্রেম, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাজনীতিতে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরা হয় এবং স্বাধীনতার চেতনায় দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |