কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে জেলা পুলিশ, কুষ্টিয়া। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) ভোর ৬টা ৩০ মিনিটে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদদের স্মরণে কুষ্টিয়া জেলা কালেক্টরেট চত্বরে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
জেলা পুলিশ কুষ্টিয়ার পক্ষ থেকে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার কুষ্টিয়া জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব প্রণব কুমার সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও পুলিশ সুপার মহোদয় কুষ্টিয়া পৌর কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং সেখানে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় জেলা প্রশাসক কুষ্টিয়া মহোদয়সহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মহান বিজয় দিবসে এ শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে জেলা পুলিশ কুষ্টিয়া মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেম, ত্যাগ ও দায়িত্ববোধে অবিচল থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |