কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়া জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) রবিবার ৩০ নভেম্বর ২০২৫ দুপুরে কুষ্টিয়া পুলিশ লাইন্স মেসে আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি মেসের সার্বিক পরিবেশ, খাদ্যের মান এবং সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণে নেওয়া বিভিন্ন ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
এসপি মহোদয় মেস সদস্যদের সঙ্গে কথা বলে খাবারের মান ও সেবার বিষয়ে মতামত নেন। তিনি মেস ব্যবস্থাপনায় স্বচ্ছতা, স্বাস্থ্যবিধির সঠিক অনুসরণ এবং পুলিশ সদস্যদের জন্য মানসম্মত খাদ্য নিশ্চিত করার নির্দেশ প্রদান করেন। পাশাপাশি তিনি মেসের রান্নাঘর, সংরক্ষণ কক্ষ এবং খাদ্য প্রস্তুত প্রক্রিয়া পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এর আগে পুলিশ সুপার কুষ্টিয়া পুলিশ লাইন্সের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। প্রশিক্ষণ কার্যক্রম, অফিস ব্যবস্থাপনা, আবাসন পরিবেশসহ বিভিন্ন দপ্তরের সার্বিক কর্মকাণ্ড তিনি ঘুরে দেখেন এবং সকল ক্ষেত্রে শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও সদস্যদের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মোঃ হাসান ইমাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ। তারা এসপি মহোদয়ের সঙ্গে বিভিন্ন কার্যক্রম তদারকি করেন।
নবাগত পুলিশ সুপার দায়িত্ব গ্রহণের পরপরই মাঠপর্যায়ের কর্মকাণ্ড ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ এবং সদস্যদের কল্যাণে সক্রিয় ভূমিকা রাখার যে উদ্যোগ নিয়েছেন, তাতে জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক দক্ষতা আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |