নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পৌরসভার অন্তর্গত দুর্গাপুর গ্রামে ড্রেন নির্মাণের কাজে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার থেকে শুরু করে তদারকির অভাব—সব মিলিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, ড্রেন নির্মাণে যে খোয়া, বালি, সিমেন্ট ও রড ব্যবহার করা হচ্ছে, এর মান অত্যন্ত নিম্নমানের। নির্মাণের জন্য ব্যবহৃত খাঁচিতেও (ফরমা/ভাল্ব) অনিয়মের অভিযোগ রয়েছে। সামগ্রী ঠিকমতো না শুকানো, সঠিক মাপ না ধরা এবং নির্ধারিত ঘনত্ব বজায় না রাখাসহ নানা ত্রুটি চোখে পড়ে প্রতিদিন।
এলাকাবাসীর দাবি, পৌরসভার টেন্ডারভুক্ত এই কাজটি কার্যত ঠিকাদারদের ইচ্ছেমতো এগোচ্ছে। অভিযোগ রয়েছে—নির্মাণকাজের সময় সংশ্লিষ্ট নির্মাণকর্তৃপক্ষ অধিকাংশ সময় সাইটে উপস্থিত থাকেন না। ফলে শ্রমিকরা তাদের মত করে কাজ করছেন, আর্থিক লেনদেনের মাধ্যমে নিয়ম-নীতি উপেক্ষা করে। কেউ প্রতিবাদ জানাতে গেলেও গুরুত্ব দিচ্ছেন না কর্তৃপক্ষ।
দুর্গাপুর গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, “এভাবে নিম্নমানের কাজ হলে কয়েক মাসের মধ্যেই ড্রেন ভেঙে পড়বে। সরকারি টাকায় জনগণের জন্য কাজ হচ্ছে, কিন্তু সেটা যেন দায়সারা ভাবে চলছে।”
এ ঘটনায় কুমারখালী পৌরসভার সংশ্লিষ্ট দপ্তরের কারও মন্তব্য জানা যায়নি। তবে এলাকাবাসী দ্রুত তদন্ত কমিটি গঠন করে কাজের মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, "সরকারি বরাদ্দের টাকার অপব্যবহার এখন প্রকাশ্যেই হচ্ছে। আমরা চাই উপজেলার উচ্চপর্যায়ের প্রশাসন বিষয়টি পরীক্ষা করে দেখুক।"
কাজের মান নিয়ে প্রশ্ন বাড়তে থাকায় সংশ্লিষ্ট দপ্তর কী পদক্ষেপ নেয়, এখন সেটিই দেখার অপেক্ষা।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |