| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া-২ আসনে বিএনপি প্রার্থী রাগিব রউফের পক্ষে গণসংযোগে রহমত আলী রব্বান

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 17-11-2025 ইং
  • 70536 বার পঠিত
কুষ্টিয়া-২ আসনে বিএনপি প্রার্থী রাগিব রউফের পক্ষে গণসংযোগে রহমত আলী রব্বান
ছবির ক্যাপশন: কুষ্টিয়া-২ আসনে বিএনপি প্রার্থী রাগিব রউফের পক্ষে গণসংযোগে রহমত আলী রব্বান

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-২ (ভেড়ামারা–মিরপুর) আসনে জমে উঠেছে বিএনপির প্রচার-প্রচারণা। দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর পক্ষে গণসংযোগে নেমেছেন মিরপুর উপজেলা বিএনপির ত্যাগী নেতা, সাবেক থানা ছাত্রদলের সভাপতি ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রহমত আলী রব্বান।

রবিবার এলাকার বিভিন্ন বাজার, গ্রাম ও পাড়া-মহল্লায় ব্যাপক গণসংযোগকালে তিনি স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন। এ সময় কর্মী-সমর্থকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “বিএনপিতে গ্রুপিং যত বড়ই হোক, ১৬ বছরের সংগ্রাম ও ত্যাগের ফল দিন শেষে আমরা একসঙ্গেই ধানের শীষের বিজয় নিশ্চিত করবো—ইনশাআল্লাহ।”

রহমত আলী রব্বান আরও বলেন, “দীর্ঘদিনের দুঃসময়ে যারা দলকে ধরে রেখেছেন, তারাই আজ মাঠে-ঘাটে এক হয়ে কাজ করছেন। জনগণ পরিবর্তন চায়, আর ধানের শীষই সেই পরিবর্তনের প্রতীক।”

গণসংযোগকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় নেতাকর্মীরা জানান, নির্বাচনী মাঠে বিএনপির প্রার্থী রাগিব রউফ চৌধুরীর অবস্থান আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম