কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ায় দিনের বেলায় সংঘটিত এক দুর্ধর্ষ চুরির ঘটনায় প্রায় ১৮ লক্ষ টাকার স্বর্ণ ও রুপা লুট করে নিয়ে গেছে চোরচক্র। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার সিঙ্গার মোড় সংলগ্ন মাহাতাব প্লাজা মার্কেটে এ ঘটনা ঘটে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, দুইজন চোর মার্কেটের প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করে সুকৌশলে দোকানের শাটার বাঁকা করে দোকানের মধ্যে ঢুকে পড়ে। পরে তারা পরপর তিনটি জুয়েলারি দোকানে চুরি চালায়।চুরি হওয়া দোকানগুলো হলো— ব্রাদার্স জুয়েলার্স, এস সরকার জুয়েলার্স এবং সমীর চেইন হাউজ। ব্রাদার্স জুয়েলার্স-এর স্বত্বাধিকারী মো. জালাল জানান, তার দোকান থেকে প্রায় ২ ভরি ৪ আনা স্বর্ণ (মূল্য প্রায় ৪ লক্ষ ৩৫ হাজার ৩৮৬ টাকা) ও ৭০ ভরি রুপা (মূল্য প্রায় ২ লক্ষ ৪৫ হাজার টাকা) চুরি হয়েছে। এস সরকার জুয়েলার্স-এর মালিক সঞ্জু সরকার জানান, তার দোকান থেকে ৩০০ ভরি রুপা চুরি হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ১০ লক্ষ ৫০ হাজার টাকা।সমীর চেইন হাউজ-এর মালিক সমীর জানান, তার দোকান থেকে ৮ আনা স্বর্ণ (মূল্য প্রায় ১ লক্ষ ২ হাজার টাকা) চুরি হয়েছে। চুরির খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। এ ঘটনায় ব্যবসায়ী সমাজে চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণসহ অন্যান্য তথ্যের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ব্যবসায়ী ও এলাকাবাসী দ্রুত চোরচক্রকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |