| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 29-10-2025 ইং
  • 125801 বার পঠিত
কুষ্টিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুষ্টিয়া-৩ (সদর-ইবি) আসনের উদ্যোগে এক নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহা. রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই । বিশেষ অতিথি ছিলেন হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল সাহেব, নায়েবে আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং মুফতি মোস্তফা কামাল, কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খুলনা বিভাগ। 

সভায় আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন—ডা. মাওলানা দেওয়ান আব্দুল খালেক, সিনিয়র সহ-সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুষ্টিয়া জেলা শাখা। মো. আমিনুল ইসলাম মুলতান, সহ-সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখা। আলহাজ্ব শেখ মো. এনামুল হক, সহ-সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুষ্টিয়া জেলা শাখা। জি এম তাওহীদ আনোয়ার,সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখা। আলহাজ্ব  আনিসুর রহমান কাবিল, সভাপতি, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, কুষ্টিয়া জেলা শাখা। আলহাজ্ব মাওলানা রেজাউল করীম, সভাপতি, উলামা মাসায়েক আইম্মা পরিষদ, কুষ্টিয়া জেলা শাখা। আলহাজ্ব আজিজুর রহমান বাবুল, উপদেষ্টা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা। আলহাজ্ব নূর মোহাম্মদ বিন হানিফ, হাফেজ মাও. তাওহীদুল ইসলাম, মুফতি মো. মুখতারুজ্জামান, মুফতি মো. কামরুজ্জামান; আলহাজ্ব ফজলুল হক, আলহাজ্ব সিরাজুল ইসলাম, ও মো. সাজ্জাদ সাব্বির।

সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্মদ আলী।

সভায় জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আলী, মনোনীত সংসদ সদস্য প্রার্থী কুষ্টিয়া-৩ (সদর-ইবি) আসনে। মুফতি আমিনুল ইসলাম সাহেব, মনোনীত সংসদ সদস্য প্রার্থী কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে। আলহাজ্ব আনোয়ার খান, মনোনীত সংসদ সদস্য প্রার্থী কুষ্টিয়া-৪ (কুমারখালী - খোকসা ) আসনে।

সভায় বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের কল্যাণ, ন্যায়ভিত্তিক সমাজ ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। আগামী নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম