| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় মার্কিন সাম্রাজ্যবাদের আগ্রাসনের বিরুদ্ধে এনডিএফের বিক্ষোভ ও সমাবেশ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 17-01-2026 ইং
  • 60867 বার পঠিত
কুষ্টিয়ায় মার্কিন সাম্রাজ্যবাদের আগ্রাসনের বিরুদ্ধে এনডিএফের বিক্ষোভ ও সমাবেশ
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় মার্কিন সাম্রাজ্যবাদের আগ্রাসনের বিরুদ্ধে এনডিএফের বিক্ষোভ ও সমাবেশ

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

মার্কিন সাম্রাজ্যবাদের নগ্ন আগ্রাসন ও বিশ্বব্যাপী আন্তঃসাম্রাজ্যবাদী যুদ্ধনীতির বিরুদ্ধে বিশ্বের শ্রমিকশ্রেণি, নিপীড়িত জাতি ও জনগণকে ঐক্যবদ্ধ ও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) কুষ্টিয়া জেলা কমিটি।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ২টায় কুষ্টিয়া শহরের বাবর আলী গেট এলাকায় অবস্থিত এনডিএফের জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় মিছিলোত্তর সমাবেশ।

সমাবেশে সভাপতিত্ব করেন এনডিএফ কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি মোকতারুল ইসলাম। বক্তব্য রাখেন সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী, সাধারণ সম্পাদক আসাদুল হক, সাংগঠনিক সম্পাদক সোলায়মান পারভেজ, মিরপুর থানা কমিটির যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম, কুমারখালী থানা কমিটির সাধারণ সম্পাদক আবদুল মান্নান এবং ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের জেলা আহ্বায়ক ও গীতিকার আজব আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে মোকতারুল ইসলাম বলেন, আন্তঃসাম্রাজ্যবাদী প্রতিযোগিতার অংশ হিসেবে মার্কিন সাম্রাজ্যবাদ চীন ও রাশিয়াসহ বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে বিশ্বজুড়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন দেশে আগ্রাসন চালিয়ে প্রাকৃতিক সম্পদ, তেল ও গ্যাস লুণ্ঠন করা হচ্ছে এবং সাধারণ মানুষের ঘাড়ে যুদ্ধের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে।

সমাবেশে সাধারণ সম্পাদক আসাদুল হক সাম্প্রতিক সময়ে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীর ওপর চালানো নগ্ন হামলা ও অপহরণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, এসব ঘটনা বিশ্ব সাম্রাজ্যবাদের নৃশংস চরিত্রেরই বহিঃপ্রকাশ।

সাংগঠনিক সম্পাদক সোলায়মান পারভেজ বলেন, বিশ্বব্যাপী চলমান আগ্রাসন ও যুদ্ধনীতির বিরুদ্ধে শ্রমিকশ্রেণি, কৃষক ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে দেশে দেশে শ্রমিক-কৃষক-জনগণের সংগ্রাম আরও বেগবান করার আহ্বান জানান তিনি।

শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম