| বঙ্গাব্দ
ad728
ad728

দি কুষ্টিয়া চেম্বার অব কমার্সের পরিচালক নির্বাচিত হওয়ায় আক্তারুজ্জামান কাজল ও পারভেজ মাজমাদারকে ফুলেল শুভেচ্ছা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 15-10-2025 ইং
  • 143519 বার পঠিত
দি কুষ্টিয়া চেম্বার অব কমার্সের পরিচালক নির্বাচিত হওয়ায় আক্তারুজ্জামান কাজল ও পারভেজ মাজমাদারকে ফুলেল শুভেচ্ছা
ছবির ক্যাপশন: দি কুষ্টিয়া চেম্বার অব কমার্সের পরিচালক নির্বাচিত হওয়ায় আক্তারুজ্জামান কাজল ও পারভেজ মাজমাদারকে ফুলেল শুভেচ্ছা

কুষ্টিয়া প্রতিনিধি:

দি কুষ্টিয়া চেম্বার অব কমার্সের পরিচালক নির্বাচিত হওয়ায় আক্তারুজ্জামান কাজল ও পারভেজ মাজমাদারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে নির্বাচিত হওয়ায় মোঃ আক্তারুজ্জামান কাজল মাজমাদার ও পারভেজ মাজমাদারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান বঙ্গবন্ধু মার্কেটের ব্যবসায়ীরা। এ সময় বঙ্গবন্ধু মার্কেটের সভাপতি, সাধারণ সম্পাদকসহ মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা দুই নবনির্বাচিত পরিচালককে শুভেচ্ছা জানিয়ে বলেন, আক্তারুজ্জামান কাজল মাজমাদার ও পারভেজ মাজমাদার কুষ্টিয়ার ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সবসময় কাজ করে আসছেন। তাঁদের নির্বাচিত হওয়ায় ব্যবসায়ী সমাজ আরও শক্তিশালী নেতৃত্ব পেয়েছে। নবনির্বাচিত পরিচালকবৃন্দ বঙ্গবন্ধু মার্কেট ব্যবসায়ীদের ভালোবাসা ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ব্যবসায়ীদের উন্নয়ন, ন্যায্য অধিকার ও স্বচ্ছ বাণিজ্য পরিবেশ গঠনে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই মিষ্টি বিতরণ করে আনন্দ ভাগাভাগি করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম