| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় শহীদ আবরারের কবর জিয়ারতকালে ডাকসু ভিপি সাদিক কায়েমের বক্তব্য

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 03-10-2025 ইং
  • 158262 বার পঠিত
কুষ্টিয়ায় শহীদ আবরারের কবর জিয়ারতকালে ডাকসু ভিপি সাদিক কায়েমের বক্তব্য
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় শহীদ আবরারের কবর জিয়ারতকালে ডাকসু ভিপি সাদিক কায়েমের বক্তব্য

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট (ভিপি) সাদিক কায়েম বলেছেন, “শহীদ আবরার ফাহাদ আমাদের যে রাস্তা দেখিয়েছেন, সেই রাস্তার ওপর ভিত্তি করেই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে। আবরার যে চেতনা ধারণ করতেন, জুলাইয়ের সকল শহীদও একই চেতনা ও আকাঙ্ক্ষা লালন করতেন।”

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১১টায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন। এ সময় কবরের পাশে সাদিক কায়েমকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। জিয়ারতের সময় আবরারের বাবা, স্থানীয় জামায়াত ও শিবির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

শহীদ আবরারকে বাংলাদেশের ‘জাতীয় ঐক্যের প্রতীক’ ও ‘প্রেরণার বাতিঘর’ আখ্যা দিয়ে ডাকসু ভিপি বলেন, “আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণেই খুনি হাসিনার পেটুয়া বাহিনী ছাত্রলীগ আবরারকে সারারাত নির্মমভাবে নির্যাতন করে হত্যা করেছে। অন্তর্বর্তী সরকারকে জানিয়েছি, প্রতিবছর ৭ অক্টোবরকে যেন আধিপত্যবাদ বিরোধী দিবস হিসেবে ঘোষণা করা হয়।”

তিনি আশা প্রকাশ করেন, দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় প্রশাসনও যেন এ দিনটিকে আগ্রাসনবিরোধী ও আধিপত্যবাদ বিরোধী দিবস হিসেবে পালন করে। একই সঙ্গে ডাকসুর পক্ষ থেকে ৭ অক্টোবরকে আধিপত্যবাদ বিরোধী দিবস ঘোষণা করার কথাও জানান তিনি।

সাদিক কায়েম হুঁশিয়ারি দিয়ে বলেন, “অন্তর্বর্তী সরকার যদি শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত জুলাইয়ের আকাঙ্ক্ষা সঠিকভাবে ধারণ করতে না পারে, তবে ফ্যাসিবাদী শেখ হাসিনার চেয়েও ভয়াবহ পরিণতি তাদের ভোগ করতে হবে।”

কবর জিয়ারত শেষে সাদিক কায়েম কুষ্টিয়া শহরের কটায়খানা মোড়ে অবস্থিত শহীদ আবরার ফাহাদ স্মৃতি পাঠাগারও পরিদর্শন করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম