| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া সদর হাসপাতালে লাইফ সাপোর্টে সাপে কাটা আলামিন, অবস্থা স্থিতিশীল: পরিবারের দাবি

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 01-07-2026 ইং
  • 2750 বার পঠিত
কুষ্টিয়া সদর হাসপাতালে লাইফ সাপোর্টে সাপে কাটা আলামিন, অবস্থা স্থিতিশীল: পরিবারের দাবি
ছবির ক্যাপশন: কুষ্টিয়া সদর হাসপাতালে লাইফ সাপোর্টে সাপে কাটা আলামিন, অবস্থা স্থিতিশীল: পরিবারের দাবি

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়া সদর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-এ লাইফ সাপোর্টে চিকিৎসাধীন সাপে কাটা রোগী আলামিনের শারীরিক অবস্থা বর্তমানে তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে তাঁর পরিবার। চিকিৎসকেরা জানিয়েছেন, বিষক্রিয়া নিয়ন্ত্রণে তাঁকে দুই দফা অ্যান্টিভেনম প্রয়োগ করা হয়েছে এবং নিবিড় পর্যবেক্ষণের মধ্য দিয়ে চিকিৎসা অব্যাহত রয়েছে।

পরিবারের সদস্যদের ভাষ্য, আলামিনের রক্তচাপ (বিপি), পালস ও শ্বাস-প্রশ্বাস বর্তমানে স্বাভাবিক রয়েছে। তাঁর শারীরিক অবস্থার প্রতিটি পরিবর্তন চিকিৎসকেরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

আলামিনের স্বজনেরা বলেন, ‘আল্লাহর অশেষ রহমত ও চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় তিনি এখনো জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন। আমরা তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করছি।’

চিকিৎসাসেবায় নিয়োজিত ডা. লিমন পারভেজ, ডা. শাওন, ডা. তুরান, ডা. রাজকুমারসহ আইসিইউ বিভাগের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে পরিবার। তাঁদের দাবি, সংশ্লিষ্ট চিকিৎসকেরা শুরু থেকেই সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে রোগীর চিকিৎসা দিয়ে যাচ্ছেন।

এদিকে আলামিনের চিকিৎসা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের তথ্য ও মন্তব্য ছড়িয়ে পড়েছে। এর মধ্যে চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগও উঠে এসেছে। তবে এসব অভিযোগের সঙ্গে বাস্তবতার মিল নেই বলে দাবি করেছে রোগীর পরিবার।

পরিবারের সদস্যদের ভাষ্য, যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হলে একদিকে রোগীর স্বজনেরা মানসিকভাবে বিপর্যস্ত হন, অন্যদিকে চিকিৎসাসেবার স্বাভাবিক পরিবেশও অযথা প্রশ্নবিদ্ধ হয়। তাই চিকিৎসাসংক্রান্ত যেকোনো তথ্য প্রচারের আগে সংশ্লিষ্ট সূত্র থেকে নিশ্চিত হওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

হাসপাতাল সূত্র জানায়, আলামিনের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। চিকিৎসকেরা তাঁর অবস্থার উন্নতির আশায় ধারাবাহিক চিকিৎসা দিয়ে যাচ্ছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম