কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া সদর উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো নেতাকর্মী এ মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে রূপ নেয়।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সরকারের অব্যাহত দমন-পীড়ন, গণতন্ত্রহীনতা ও দুর্নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে জামায়াতের আন্দোলন অব্যাহত থাকবে।
সমাবেশ থেকে জামায়াতে ইসলামী ৫ দফা দাবি উত্থাপন করে। দাবিগুলো হলো—
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। ২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু করা। ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৪. বর্তমান সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |