| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় ট্রেন থামিয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 03-02-2026 ইং
  • 3300 বার পঠিত
কুষ্টিয়ায় ট্রেন থামিয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবির ক্যাপশন: ডিপ্লোমা প্রকৌশলীদের দশম গ্রেড রক্ষার দাবিতে সড়ক-রেল অবরোধ

মো. মুনজুরুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কারিগরি শিক্ষার মর্যাদা ও ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য অধিকার রক্ষার দাবিতে উত্তাল হয়ে উঠেছে কুষ্টিয়া। ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষিত দশম গ্রেডের চাকরিতে বিএসসি ডিগ্রিধারীদের প্রবেশের সুযোগ দেওয়ার প্রতিবাদে কুষ্টিয়ায় রেল ও সড়কপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকেই কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করে ক্যাম্পাস থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মজমপুর গেটে গিয়ে অবস্থান নেন। একপর্যায়ে তারা সড়ক ও রেলপথ অবরোধ করলে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি থামিয়ে বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন আন্দোলনস্থল।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘ চার বছর মেয়াদি কারিগরি শিক্ষা, বাস্তবমুখী প্রশিক্ষণ ও হাতে-কলমে দক্ষতা অর্জনের পর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন তারা। অথচ সেই যোগ্যতাকে উপেক্ষা করে সাধারণ বিএসসি ডিগ্রিধারীদের দশম গ্রেডে চাকরির সুযোগ দেওয়া চরম বৈষম্যমূলক সিদ্ধান্ত। এতে ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মক্ষেত্র সংকুচিত হবে এবং কারিগরি শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

শিক্ষার্থীরা আরও বলেন, দীর্ঘদিন ধরে কারিগরি খাতে দশম গ্রেডের পদগুলো ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষিত ছিল। হঠাৎ করে নীতিমালা পরিবর্তনের মাধ্যমে একই গ্রেডে বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগের অনুমতি দেওয়া হলে ডিপ্লোমা শিক্ষার্থীরা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে পড়বে। অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল না করা হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

খোঁজ নিয়ে জানা যায়, কর্মসূচি চলাকালে প্রায় ৩০ মিনিট খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। একই সঙ্গে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের ফলে সড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করলে ধীরে ধীরে সড়ক ও রেল চলাচল স্বাভাবিক হয়।

এ কর্মসূচিতে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন। তাদের কণ্ঠে ছিল একটাই দাবি—ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে, কারিগরি শিক্ষার মর্যাদা রক্ষা করতে হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম