সাজ্জাদ আহম্মেদ খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার খোকসায় সুদমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে “খোকসা ভ্রাতৃসমাজ সামাজিক ব্যবসা সমিতি” গঠন করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) খোকসা কার্যালয়ে ভ্রাতৃসমাজ উন্নয়ন সংস্থা’র উদ্যোগে এক পরামর্শ সভার মাধ্যমে দশ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন খোকসা সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মোঃ নজরুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “সমাজকে সুদমুক্ত করতে এই সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চাই মানুষ সুদের কবল থেকে মুক্ত হোক। সুদ থেকে মুক্তির এই যাত্রা দুনিয়া ও আখেরাতে কল্যাণ বয়ে আনবে। খোকসা ভ্রাতৃসমাজ সামাজিক ব্যবসা সমিতি’র ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর রাজিব হোসেন শাওন বলেন, বর্তমানে পুরো দেশই সুদের ফাঁদে নিমজ্জিত। তিনি বলেন, “সুদ আশি প্রকার গুনাহের মধ্যে অন্যতম ভয়াবহ গুনাহ। সুদী কারবারিদের সঙ্গে আল্লাহ ও তাঁর রাসুল যুদ্ধ ঘোষণা করেছেন। তাই দেশকে সুদমুক্ত করা আমাদের ইমানী দায়িত্ব।” তিনি আরও জানান, খোকসার পাশাপাশি কুষ্টিয়া সদর ও রাজবাড়ীতেও কার্যক্রম চলছে এবং ধীরে ধীরে সারা দেশকে সুদমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ নজরুল ইসলাম এবং সেক্রেটারি পদে দায়িত্ব পেয়েছেন রাজিব হোসেন শাওন। এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মোঃ আসাদুজ্জামান, লিমা পারভিন, ইসরাত জাহান, মোঃ লুৎফর রহমান, মোছাঃ শারমিন খাতুন, মোছাঃ আলেয়া খাতুন, মোঃ জাহিদ হাসান ও শামিম রেজা সবুজ। উল্লেখ্য, ভ্রাতৃসমাজ উন্নয়ন সংস্থা দীর্ঘ ১৩ বছর গবেষণা করে ইসলামিক আর্থিক ব্যবস্থাপনার ভিত্তিতে সুদমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় খোকসায় “খোকসা ভ্রাতৃসমাজ সামাজিক ব্যবসা সমিতি” গঠন করা হলো।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |