কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়া জেলা শাখার সভাপতি পারভেজ মাজমাদার খুলনা বিভাগীয় প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে কুষ্টিয়ার সাংবাদিক মহলে আনন্দ ও গর্বের বন্যা বইছে।প্রিয় এই নেতার দায়িত্বপ্রাপ্তির খবরে কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সোহেল খন্দকার বলেন, “এ সম্মান কেবল ব্যক্তিগত নয়, বরং সমগ্র কুষ্টিয়ার সাংবাদিক সমাজের মর্যাদার প্রতিফলন। তার সততা, মেধা ও নিষ্ঠার এই স্বীকৃতি আমাদের সকলের জন্য এক মহৎ প্রাপ্তি। এই অর্জনকে ঘিরে আগামী ২১ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৪টায় কুষ্টিয়ার পরিমল টাওয়ারের ৪র্থ তলায় এক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ কুষ্টিয়া জেলার সাংবাদিকরা উপস্থিত থাকবেন। এদিকে দৈনিক আলোরপথ পরিবারের পক্ষ থেকেও পারভেজ মাজমাদারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। শুভকামনা জানিয়ে তারা বলেন, “শুভ হোক আগামীর পথ চলা।”
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |