কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) রাতে বাগুলাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শালঘরমধুয়া গ্রামে বাগুলাট ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকাজুড়ে নেমে আসে এক শান্ত, ভাবগম্ভীর ও আবেগঘন পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগুলাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান হিরোন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জুয়েল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. রুয়েল হোসেন, সহ-সভাপতি মো. মকুল শেখ ও মো. আকরাম হোসেন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাগুলাট ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল খান, যুগ্ম সাধারণ সম্পাদক সমীর হোসেন, মো. সাইফুল ইসলাম মাস্টার, মো. আনোয়ার হোসেন, মো. খোকন হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। সভায় সভাপতিত্ব করেন বাগুলাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম।
বক্তারা গভীর শ্রদ্ধার সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর আপসহীন ও সাহসী ভূমিকা এবং দেশ ও জাতির কল্যাণে তাঁর ত্যাগের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, আপোষহীন নেতৃত্বের প্রতীক হিসেবে বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম, যাঁর অবদান জাতি চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।
আলোচনা সভা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ, জাতি ও দলের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। শান্তিপূর্ণ ও শ্রদ্ধাভরা এই দোয়া মাহফিলে অংশগ্রহণকারীদের চোখেমুখে ফুটে ওঠে গভীর আবেগ, ভালোবাসা ও শ্রদ্ধার অনুরণন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |