| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় সৌমিক ভট্টাচার্য্যের রপ্তানিকারক ব্যবসার লাইসেন্স নবায়ন

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 14-09-2025 ইং
  • 133505 বার পঠিত
কুষ্টিয়ায় সৌমিক ভট্টাচার্য্যের রপ্তানিকারক ব্যবসার লাইসেন্স নবায়ন
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় সৌমিক ভট্টাচার্য্যের রপ্তানিকারক ব্যবসার লাইসেন্স নবায়ন

কুষ্টিয়া প্রতিনিধি

পাট বাংলাদেশের অন্যতম অর্থকরী ফসল। একসময় এই পাটকেই বলা হতো ‘সোনালী আঁশ’। পাট রপ্তানির মাধ্যমে দেশে বৈদেশিক মুদ্রা অর্জিত হলেও দীর্ঘদিন কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে কৃষকেরা কিছুটা লাভবান হলেও কাঁচা পাট রপ্তানি বন্ধ হওয়ায় বাজারে পাটের দাম কেজিপ্রতি ৫ টাকা কমে গেছে। এতে কৃষক ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলেও লাভবান হচ্ছেন পাটকল মালিকরা। কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা ও জেলা বাজার কর্মকর্তা জানান, সম্প্রতি পাটের দাম মনপ্রতি প্রায় ২০০ টাকা কমেছে। তারপরও কৃষকরা লাভবান হবেন। তিনি আরও জানান, কুষ্টিয়া জেলায় কয়েকজন উদ্যোক্তা কৃষি বিপণন অধিদপ্তরের অনুমোদন নিয়ে রপ্তানিকারক ব্যবসা করছেন। তাদের মধ্যে দৌলতপুরের রাম অবতার আগরওয়ালা, নাছিমা বিশ্বাস এবং হরিণারায়নপুরের সৌমিক ভট্টাচার্য্য, লক্ষণ জুট মিলস অন্যতম। সম্প্রতি কুষ্টিয়া সদর উপজেলার হরিণারায়নপুর এলাকার উদ্যোক্তা সৌমিক ভট্টাচার্য্য কৃষিপণ্য রপ্তানির লাইসেন্স নবায়ন করেছেন। কৃষি বিপণন অধিদপ্তর (DAM) ইস্যুকৃত এ লাইসেন্স নম্বর হলো DAM-৪০৫০৭৯০৯৯১৮০। গত ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ইস্যুকৃত এ লাইসেন্স আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। রপ্তানিকারক ব্যবসার জন্য নির্ধারিত ১,৩৮০ টাকা ফি ভ্যাটসহ সরাসরি অনলাইনে জমা দিয়েছেন তিনি। স্থানীয়ভাবে পরিচিত ব্যবসায়ী সৌমিক ভট্টাচার্য্যের প্রতিষ্ঠান লক্ষণ জুট মিলস লিমিটেড হরিণারায়নপুর বাজারে অবস্থিত। তাঁর ব্যবসা মূলত পাট ও পাটজাত পণ্যসহ অর্থকরী ফসল এবং অন্যান্য কৃষিজাত পণ্য রপ্তানিকে ঘিরে। কৃষি বিপণন আইনের তফসিল অনুযায়ী লাইসেন্স ছাড়া রপ্তানি বাণিজ্য করা আইনত নিষিদ্ধ। স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন, এ উদ্যোগের ফলে অঞ্চলের কৃষক ও পাটশিল্প সংশ্লিষ্টদের জন্য নতুন বাজার সৃষ্টি হবে। পাশাপাশি রপ্তানির সুযোগ বৃদ্ধি পেয়ে পাটশিল্পে নতুন শৃঙ্খলা ফিরে আসবে।



ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম