কুষ্টিয়া প্রতিনিধি : মোঃ মুনজুরুল ইসলাম
উৎসবমুখর পরিবেশে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও নেতৃত্ব নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বটতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এই সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইসমাইল হোসেন মুরাদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম বিপ্লব। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জিহাদুজ্জামান জিকু ও আলমগীর হোসেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। প্রধান বক্তা ছিলেন খুলনা সহ-বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।সম্মেলনে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ইসমাইল হোসেন মুরাদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব। এ ছাড়া উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়কারী আব্দুল মাজেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।দিনব্যাপী সম্মেলন ও নির্বাচন ঘিরে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |