| বঙ্গাব্দ
ad728
ad728

কুমারখালীর যদুবয়রায় ভিডাব্লিউবি কার্ড ও চাউল বিতরণ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 09-09-2025 ইং
  • 202515 বার পঠিত
কুমারখালীর যদুবয়রায় ভিডাব্লিউবি কার্ড ও চাউল বিতরণ
ছবির ক্যাপশন: কুমারখালীর যদুবয়রায় ভিডাব্লিউবি কার্ড ও চাউল বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি : মোঃ মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নে হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীদের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় ভিডাব্লিউবি উপকারভোগীদের কার্ড ও চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল করিম এবং ইউনিয়ন পরিষদের সদস্য মো. আবু সাইদ, মো. কালাম শেখ, মো. এমদাদুল হক খোকন, মোছা. মরিয়ম খাতুন, মোছা. রাজিয়া খাতুন ও মোছা. হাসিনা খাতুন। এ সময় ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ উপকারভোগীদের হাতে কার্ড ও চাউল তুলে দেন। কার্ড ও চাউল বিতরণের পূর্বে যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান উপকারভোগী নারীদের উদ্দেশ্যে বলেন, “প্রতিমাসে সরকার যে চাল প্রদান করছে সেই অর্থ যেন আপনারা সঞ্চয় করতে পারেন এবং ভবিষ্যতে এই সঞ্চিত অর্থ দিয়ে নিজেদের উন্নয়নমূলক কাজে ব্যবহার করবেন। সরকারের উদ্দেশ্য সফল করতে আপনাদের সজাগ থাকতে হবে।অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার সবসময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে। দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে আজকের এই সহায়তা বিতরণ করা হলো। বক্তারা আরও বলেন, সরকার প্রদত্ত সহায়তার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে প্রকৃত উপকারভোগীরা এর সুফল পান।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম