| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনে দুই জনের কারাদণ্ড

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 08-09-2025 ইং
  • 191059 বার পঠিত
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনে দুই জনের কারাদণ্ড
ছবির ক্যাপশন: কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনে দুই জনের কারাদণ্ড

ভেড়ামারা প্রতিনিধি:

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার  (৮ সেপ্টেম্বর) দুপুরে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, সরকারি অনুমোদন ছাড়াই ড্রেজার মেশিন ব্যবহার করে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছিল। এসময় কালাম প্রামানিক (৪৯) ও হাফিজুর রহমান (২০) কে আটক করা হয়। পরে তাদেরকে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) মো. আনোয়ার হোসাইন, ভেড়ামারা থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন, “নদী থেকে বালু উত্তোলন সম্পূর্ণ বেআইনি। নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়রা জানান, অনুমতি ছাড়া বালু উত্তোলনের কারণে নদী ভাঙনসহ আশপাশের জমি ও পরিবেশের ক্ষতি হচ্ছিল। উপজেলা প্রশাসনের এ পদক্ষেপে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম