কুষ্টিয়া প্রতিনিধি :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুষ্টিয়া জেলা সমন্বয় কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘোষিত ৪৩ সদস্যের এই জেলা সমন্বয় কমিটি আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠন হওয়া পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। কমিটিতে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন জান্নাতুল ফেরদৌস টনি। সিনিয়র যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে নাসরিন পারভীনকে। এছাড়া যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন নয়জন— ইবাদত আলী, সাজেদুর রহমান বিপুল, খন্দকার মফিজুর রহমান, শাহিনুজ্জামান, সামসুল আরেফিন স্টালিন, গোলাম আজম, তাহের, অ্যাডভোকেট রূপালি খাতুন ও আসলাম হোসেন মামুন। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন নাজমুল হুসাইন মিরাজ, শরিফুল ইসলাম সবুজ, শোভা খাতুন, ইব্রাহিম, সাধন চন্দ্র দাস, নাহিদ রহমান, আব্দুল মান্নান, আশরাফুল ইসলাম, নওজেশ আহমেদ, শরিফুল ইসলাম, সাহীনুল হক, ইঞ্জিল মন্ডল, তারেক হোসেন, মিজানুর রহমান, রোকনুজ্জামান, সাজ্জাদ হোসেন, তাহারুল ইসলাম কালু, আব্দুল বাতেন, আশরাফুল ইসলাম, সার্জেন্ট খন্দকার ফারুক, তানভির কবির, সাব্বিরুল হক, মুনিব আলী, শিশির আহমেদ, ফুলবাস আলী, নাজমুল ইসলাম, মোহাম্মদ আসাদুল্লাহ, নুরুল ইসলাম, আরাফাত হোসেন, ড. সাব্বির পারভেজ ও আসিক হোসেন। প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি বলেন, “দলীয় সিদ্ধান্ত মেনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।”
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |