কুষ্টিয়া প্রতিনিধি : মোঃ মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ার থানা পাড়ায় মানবতা সামাজিক সংগঠনের নতুন কার্যালয়ের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার সময় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অফিস উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আখতারুজ্জামান কাজল মাজমাদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইব্রাহিম খলিল, ইমাম গাজ্জালী (রাঃ) সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি।কামরান জাম্মান কামু, লিংকন আহমেদ, হারুনুর রশিদ সরফু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবতা সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আকাশ হোসেন মাসুম। অনুষ্ঠানে সার্বিক পরিচালনা করেন সাধারণ সম্পাদক কৌশিক আহমেদ আরাফাত। এছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা শহিদুল ইসলাম শহীদ, কোষাধ্যক্ষ হুজাইফা, যুগ্ম আহবায়ক আব্দুল হাকিম এক্কা, সম্রাট, প্রচার সম্পাদক জীবন আহাম্মেদ, সহকারী সাংগঠনিক সম্পাদক মুন্না হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম, আশরাফুল হোসেন, আলম হোসেন, আসলাম হোসেন আপন, জহর আলী সরদার, রায়হান আহমেদ, ইমন আহমেদ, ইমরান হোসেন, আলম মন্ডল, মোহাম্মদ নায়েব আলী, মিলন আহমেদ, মামুন হোসেনসহ আরও অনেকে। অনুষ্ঠানে মহিলা নেত্রী ও সদস্যবৃন্দও অংশগ্রহণ করেন। উদ্বোধন শেষে সংগঠনের সফলতা, সমাজসেবামূলক কার্যক্রমের প্রসার এবং দেশ ও সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কুষ্টিয়া সদর উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব মাহবুর রহমান।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |