| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 31-08-2025 ইং
  • 152482 বার পঠিত
কুষ্টিয়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছেন। রবিবার (৩১ আগস্ট) নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন জেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি জেলা প্রশাসনের বিভিন্ন শাখার চলমান কার্যক্রম পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের খোঁজখবর নেন। সভায় জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, “সরকারি কর্মকর্তা হিসেবে আমাদের প্রধান দায়িত্ব জনগণকে সেবা দেওয়া। সেবাগ্রহীতাদের সাথে সদাচরণ করতে হবে এবং প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জনগণ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, “কুষ্টিয়ার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে প্রত্যেককে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। মানুষের আস্থা অর্জন করাই আমাদের সবার মূল লক্ষ্য হওয়া উচিত। এসময় তিনি সকলকে দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান। জেলা প্রশাসক বলেন, “সরকারি দপ্তরে আসা সাধারণ মানুষ যেন সহজে সেবা পায়, সেটিই আমাদের প্রধান লক্ষ্য। সকল কর্মকর্তা ও কর্মচারীকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। মতবিনিময় সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম