| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় অভিনব কায়দায় দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী অপহরণ, পুলিশি অভিযানে উদ্ধার

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 14-08-2025 ইং
  • 171608 বার পঠিত
কুষ্টিয়ায় অভিনব কায়দায় দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী অপহরণ, পুলিশি অভিযানে উদ্ধার
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় অভিনব কায়দায় দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী অপহরণ, পুলিশি অভিযানে উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া সদর উপজেলার পাঠিকা বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে অভিনব কায়দায় অপহরণের ঘটনা ঘটেছে। পরে পুলিশি অভিযানে ওই ছাত্রীকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী এক নারী ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো বিদ্যালয়ে যায় সাত বছরের ছাত্রী সেলিনা, পিতা মো. সেলিম উদ্দিন, গ্রাম পাঠিকা বাড়ী। সকাল ১১টার দিকে একই গ্রামের মো. সাইফুল হকের স্ত্রী মোছাঃ পায়রা খাতুন (২৭) সেলিনাকে আলমডাঙ্গা বাজার থেকে জামা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে রাজি করান। স্কুল ছুটি হলে পায়রা খাতুন ও তার সহযোগী মো. নিশান (৩৫), পিতা মো. মহাসিন, গ্রাম মাঝিলা, দ্রুত একটি ভ্যানে করে আলমডাঙ্গার উদ্দেশ্যে রওনা হন। দুপুর ১২টার দিকে স্কুল ছুটি হলেও মেয়ে বাড়ি না ফেরায় সেলিনার মা বিদ্যালয়ে গিয়ে খোঁজ করেন। তখন শিক্ষকরা জানান, সেলিনার এক ‘খালা’ এসে তাকে নিয়ে গেছেন। এতে সন্দেহ হলে তিনি বিষয়টি পরিবারকে জানিয়ে দ্রুত পাঠিকা বাড়ী পুলিশ ক্যাম্পে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ক্যাম্প ইনচার্জ মো. নুরুন্নবী ও আইসি-২ মো. শামসুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন স্থানে তল্লাশি চালান। একপর্যায়ে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থেকে স্কুলছাত্রী সেলিনাকে উদ্ধার এবং অপহরণকারী পায়রা খাতুন ও তার সহযোগী নিশানকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় গ্রেপ্তারকৃতদের ইবি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম