নিজস্ব প্রতিবেদন :
কুষ্টিয়া কুঠিপাড়া পুরাতন জামে মসজিদ ঈদগাহ কমিটির পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। রবিবার (১১ মে) সকাল ১০ টার সময় কুষ্টিয়া মডেল মসজিদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সাইফুল ইসলাম পুলক। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় সর্বসাধারণের সম্মতিক্রমে কমিটির সভাপতি নির্বাচিত হন মোঃ সাইফুল ইসলাম (পুলক), সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ (আলাউদ্দিন) সহ ৪২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। প্রধান উপদেষ্টা নির্বাচিত হন কাজল মাজমাদার, কুঠিপাড়া পুরাতন জামে মসজিদ ঈদগাহা কমিটি। এছাড়াও উপদেষ্টা মন্ডলির সদস্য সংখ্যা রয়েছে সর্বমোট ৩৩ জন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |