| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া জেলা বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 08-11-2025 ইং
  • 75300 বার পঠিত
কুষ্টিয়া জেলা বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
ছবির ক্যাপশন: কুষ্টিয়া জেলা বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা বিএনপি এক বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের আয়োজন করে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে পৌরসভার বিজয় উল্লাস চত্বরে অনুষ্ঠিত এই সমাবেশে অংশ নেয় হাজার হাজার নেতাকর্মী।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ এবং সার্বিক সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু, যুবদলের সাবেক সভাপতি আল আমিন রানা কানাই, সদর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মাজেদ, কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপলসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে বিজয় উল্লাস চত্বর থেকে শুরু হওয়া একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে বড়বাজার রেলগেটে গিয়ে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা “৭ নভেম্বরের চেতনা অমর হোক”, “গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হোন” ও “ভোট দিবো কিসে—ধানের শীষে”সহ বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন শহরের বিভিন্ন সড়ক।

সমাবেশে জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, “ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। এ দিন সৈনিক-জনতার বিপ্লবের মাধ্যমে যে জাতীয় সংহতির দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল, তা আজও প্রেরণার উৎস। আসন্ন নির্বাচনে আমাদের লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা। দল যাকে মনোনয়ন দিয়েছে, তাকে বিজয়ী করাই এখন আমাদের দায়িত্ব।”

কুষ্টিয়া-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর সৈনিক ও জনতার ঐক্যের মাধ্যমে স্বাধীনতার চেতনা পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল। আজ আবার সেই চেতনার পুনর্জাগরণ প্রয়োজন। বিগত ১৬ বছর ধরে আওয়ামী ফ্যাসিস্ট সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। এবার জনগণ ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ৩১ দফা কর্মসূচি দিয়েছে, যা জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি মুক্ত, ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে বদ্ধপরিকর।”

ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, “৭ নভেম্বর শুধু একটি দিবস নয়, এটি গণমানুষের জাগরণের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতিকে নতুন আত্মপরিচয়ে উজ্জীবিত করেছিলেন। আসুন, আমরা সবাই তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করি।”

বক্তারা আরও বলেন, ৭ নভেম্বরের চেতনা আজও প্রাসঙ্গিক—এই চেতনা ধারণ করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার রক্ষায় আন্দোলনকে আরও বেগবান করবেন।

র‍্যালি ও সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল এবং মহিলা দলের নেতাকর্মীদের উপচেপড়া উপস্থিতিতে কুষ্টিয়া শহর উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম