কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়ায় আগমন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সাংগঠনিক প্রস্তুতি, কর্মসূচি বাস্তবায়ন ও নেতাকর্মীদের মধ্যে ঐক্য-সমন্বয় জোরদারের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
শনিবার (২১ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টায় কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র সিঙ্গার মোড় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. মোমতাজুল ইসলাম।
সভায় কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক তৎপরতা, দায়িত্ব বণ্টন এবং কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, কুষ্টিয়া জেলা শাখার নেতাকর্মীদের উদ্দেশে ডা. মোমতাজুল ইসলাম বলেন, আগামী ২ ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কুষ্টিয়া সফরে আসবেন। তাঁর এই সফরকে সফল ও স্বার্থক করে তুলতে সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সাংগঠনিকভাবে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং সংগঠনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এ সময় তিনি নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও আন্তরিকতার সঙ্গে প্রস্তুতিমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এ গুরুত্বপূর্ণ কর্মসূচিকে সুশৃঙ্খল, সফল ও প্রাণবন্ত করে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে প্রস্তুতিমূলক কার্যক্রম আরও গতিশীল করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোছা. নিলুফা আক্তার, সিনিয়র সহ-সভাপতি ও চেম্বার অব কমার্সের পরিচালক পারভেজ মাজমাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল খন্দকার, মো. আলমগীর হোসেন ও ইঞ্জিনিয়ার আতিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. মাহাতাব উদ্দীন আহামেদ, প্রচার সম্পাদক খালিদ বিন শওকত এবং প্রফেসর সাইদুল রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুর রাজ্জাক।
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম সংগঠনের সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন— প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কুষ্টিয়া সফরকে সফল ও সার্থক করতে সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সফরকে ঘিরে দলীয় নির্দেশনা অনুযায়ী যথাযথ প্রস্তুতি গ্রহণ, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ নিজেদের মধ্যে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে সম্মিলিত প্রচেষ্টা, দায়িত্বশীল ভূমিকা ও সাংগঠনিক সক্রিয়তার মাধ্যমে কর্মসূচিকে সফল করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |