কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ার মিরপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের চলমান তৎপরতার অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ এবং তাঁদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে দশজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে, মিরপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রত্যাশা স্থানীয়দের।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |