| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় ধানের শীষের বিজয়ে নিবেদিত তরুণ নেতা মো. রফিকুল ইসলাম

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 22-01-2026 ইং
  • 70686 বার পঠিত
কুষ্টিয়ায় ধানের শীষের বিজয়ে নিবেদিত তরুণ নেতা মো. রফিকুল ইসলাম
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় ধানের শীষের বিজয়ে নিবেদিত তরুণ নেতা মো. রফিকুল ইসলাম

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া জেলার সদর ৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন কুষ্টিয়া সদর উপজেলার তরুণ ও বিচক্ষণ নেতা মো. রফিকুল ইসলাম। জীবনের শ্রেষ্ঠ সময়টুকু রাজপথ ও তৃণমূলে উৎসর্গ করে তিনি দলীয় কর্মকাণ্ডে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় অনুপ্রাণিত হয়ে মো. রফিকুল ইসলাম ধানের শীষ প্রতীকে গণজোয়ার সৃষ্টি করতে সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সক্রিয়ভাবে মাঠে রয়েছেন। তাঁর নেতৃত্বে তৃণমূল পর্যায়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

তিনি বলেন, “ধানের শীষ প্রতীকে সিল মেরে কুষ্টিয়া-৩ আসনসহ জেলার সবকটি আসনে বিএনপিকে জয়যুক্ত করতে হবে। এতে প্রমাণিত হবে—সদর উপজেলার উন্নয়নের আরেক নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।”

জিয়া সমাজকল্যাণ পরিষদ, সদর উপজেলা কুষ্টিয়ার সভাপতি মো. রফিকুল ইসলাম আরও জানান, সরকারের উন্নয়নের ধারাকে বেগবান রাখতে কুষ্টিয়া জেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত একজন রাজনৈতিক সৈনিক হিসেবে তিনি মানুষের অধিকার ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী।

সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সর্বস্তরের জনগণ জানান, বর্তমান সময়ে যুব সমাজের আইকন হিসেবে তরুণ নেতা মো. রফিকুল ইসলাম এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত করতে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এলাকার সচেতন মহলের মতে, বিএনপির হাতকে আরও শক্তিশালী করতে এবং কুষ্টিয়া সদর উপজেলার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে মো. রফিকুল ইসলামের মতো নিবেদিতপ্রাণ নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন নির্বাচনে তাঁর এই নিরলস প্রচেষ্টা ধানের শীষের বিজয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা সর্বমহলের।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম