কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের গুরুত্বপূর্ণ সড়ক ও জনচলাচলের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও কুষ্টিয়া পৌরসভা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) যৌথ অভিযানে হাসপাতালের সামনের বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
দীর্ঘদিন ধরে হাসপাতালের প্রধান প্রবেশপথসংলগ্ন এলাকায় অস্থায়ী দোকান, টংঘরসহ বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা গড়ে ওঠায় পথচারী ও রোগীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহনের চলাচলেও তৈরি হচ্ছিল প্রতিবন্ধকতা। হাসপাতালমুখী মানুষের ভোগান্তি কমাতে এবং জনসাধারণের চলাচলের পথ নির্বিঘ্ন করতেই এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবৈধভাবে দখল করা জায়গা থেকে স্থাপনা সরিয়ে নেয়। একই সঙ্গে ভবিষ্যতে সরকারি জায়গা দখল করে পুনরায় অবৈধ স্থাপনা নির্মাণ না করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
জেলা প্রশাসন ও পৌরসভার এমন উদ্যোগে হাসপাতাল এলাকার পরিবেশ ও চলাচলব্যবস্থায় স্বস্তি ফিরবে বলে মনে করছেন স্থানীয়রা। তাদের ভাষ্য, চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও স্বজনদের জন্য হাসপাতালের সামনের সড়কটি সবসময় উন্মুক্ত ও নিরাপদ থাকা জরুরি।
স্থানীয়দের প্রত্যাশা, শুধু উচ্ছেদ অভিযানেই সীমাবদ্ধ না থেকে হাসপাতালের সামনের সরকারি জায়গা যাতে ফের দখল না হয়, সে বিষয়েও নিয়মিত নজরদারি থাকবে প্রশাসনের। এতে হাসপাতালকেন্দ্রিক জনভোগান্তি কমার পাশাপাশি নগরের শৃঙ্খলা ও সৌন্দর্যও ফিরবে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |